Language services - বাংলা (Bengali)
অনূদিত রিসোর্স
ব্রাউজারের অনুবাদ
-
ডিসক্লেইমার
-
সাফারি
-
Google Chrome
-
Microsoft Edge
মিশিগান ডিপার্টমেন্ট অব স্টেট তৃতীয়-পক্ষের অ্যাপ্লিকেশন বা ব্রাউজার দ্বারা সৃষ্ট কোনো অনুবাদ ব্যবহারের মাধ্যমে ঘটতে পারে এমন কোনো এবং সকল দায়িত্ব গ্রহণ করে না এবং সকল দায়বদ্ধতা অস্বীকার করে। কোনো তৃতীয়-পক্ষ সেবা ব্যবহারের ঝুঁকি একান্তই ব্যবহারকারীর। তৃতীয়-পক্ষের সেবা সংক্রান্ত তথ্য শুধু একটি সুবিধা হিসেবে প্রদান করা হয়েছে।
সাফারি ব্রাউজারে আরবি, চীনা (সরলীকৃত), ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ, রাশিয়ান ও স্প্যানিশ ভাষায় অনুবাদ পাওয়া যাবে।
ডেস্কটপ
- Safari ব্রাউজার খুলুন এবং ভিউ নির্বাচন করুন, এরপর ড্রপডাউন মেনু থেকে Translation নির্বাচন করুন।
- আপনার ব্রাউজার পছন্দসই, ইংরেজি ব্যতীত অন্য ভাষায় সেট করুন।
- আপনি যে ওয়েবপেজটি অনুবাদ করতে চান সেটিতে যান।
- একটি Translate বাটন দেখা যাবে। সকল পেজের জন্য অনুবাদ পাওয়া নাও যেতে পারে।
- Translate বাটন এবং আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
iPhone বা iPad
- আপনার মোবাইল ডিভাইসে Safari ব্রাউজার খুলুন এবং আপনি যে ওয়েবপেজটি অনুবাদ করতে চান সেটিতে যান।
- সাইটের অপশন দেখতে অ্যাড্রেস বারের পাশে থাকা "aA" আইকনটি নির্বাচন করুন। ড্রপডাউন মেনু থেকে, Translate to এবং আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন। একটি পপ-আপ মেনু প্রদর্শিত হলে Enable Translation নির্বাচন করুন। লক্ষ্য করুন আপনাকে শুধু একবারই অনুবাদ চালু করার জন্য অনুরোধ করা হবে।
- IOS 14.0-এর চেয়ে পুরানো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে Apple ডিভাইসে এই ফিচারটি থাকবে না। অনুবাদ পাওয়ার জন্য আপনার ডিভাইসে Google ট্রান্সলেট অ্যাপ বা Microsoft ট্রান্সলেটর অ্যাপটি ডাউনলোড করুন।
ডেস্কটপ
- Chrome ব্রাউজার খুলুন এবং আপনি যে ওয়েবপেজটি অনুবাদ করতে চান সেখানে যান। গুগল ট্রান্সলেশন পপ-আপ মেনু দেখা যাবে।
- পেজটি অনুবাদ করতে মেনু থেকে আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
- যদি ট্রান্সলেশন মেনুটি না আসে, তাহলে Google Translate বাটনটি নির্বাচন করুন। পেজটি অনুবাদ করতে মেনু থেকে আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
- আরো ভাষায় অনুবাদের জন্য, Google Translate বাটনটি নির্বাচন করুন এবং তারপরে অ্যাকশন মেনু আইকনটি নির্বাচন করুন।
- ড্রপডাউন মেনু থেকে, Choose Another Language নির্বাচন করুন এবং ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
Android ফোন বা ট্যাবলেট
- আপনার মোবাইল ডিভাইসে Chrome ব্রাউজার খুলুন এবং আপনি যে ওয়েবপেজটি অনুবাদ করতে চান সেটিতে যান।
- গুগল ট্রান্সলেশন মেনু দেখা যাবে।
- পেজটি অনুবাদ করতে মেনু থেকে আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
- আরো ভাষায় অনুবাদ পেতে, অ্যাকশন মেনু আইকনটি নির্বাচন করুন এবং More Languages নির্বাচন করুন এবং ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
- আপনি যখন Microsoft Edge ব্রাউজারটি খুলবেন, তখন আপনার ব্রাউজারের উপরের ডান দিকের কোণায় তিনটি বিন্দুতে ক্লিক করুন এরপর, ড্রপ-ডাউন তালিকা থেকে Settings নির্বাচন করুন।
- আপনার ব্রাউজার উইন্ডোর বাম দিক থেকে, "Languages " নির্বাচন করুন এবং "Add languages" নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করে আপনার পছন্দসই ভাষা নির্ধারণ করুন।
- আপনি যদি এমন কোনো পেজে ভিজিট করেন যা আপনার পছন্দসই ভাষায় অনূদিত নয়, তাহলে অ্যাড্রেস বারে একটি পপ-আপ অনুবাদ মেনু আসবে।
- আপনার পছন্দসই ভাষা নির্বাচন করতে নির্দেশনা অনুসরণ করুন এবং পেজটি অনুবাদ করতে "Translate" নির্বাচন করুন